শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
শেখ হেলাল উদ্দীন সরকারী কলেজ পরিদর্শন করলেন বাগেরহাটের প্রথম জেলা প্রশাসক

শেখ হেলাল উদ্দীন সরকারী কলেজ পরিদর্শন করলেন বাগেরহাটের প্রথম জেলা প্রশাসক

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের শুভদিয়ায় অবস্থিত শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ পরিদর্শন করলেন বাগেরহাটের প্রথম জেলা প্রশাসক, চট্রগ্রাম ও মোংলা বন্দরের সাবেক চেয়ারম্যান এবং পাবলিক সার্ভিস কমিশনের সাবেক পরীক্ষক এবং বৃহত্তর খুলনার ইতিহাস লেখক মোহাম্মদ রেজওয়ানউল হক। সোমবার (২২ মে) দুপুর ১২ টায় তিনি কলেজ পরিদর্শন করেছেন।
এসময় তার সফর সঙ্গী ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যক্ষ মাজাহারুল ইমলাম। কলেজে পৌছালে অধ্যক্ষ বটু গোপাল দাস সম্মানিত অথিতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। তিনি তাঁর নিজের লেখা বৃহত্তর খুলনার ইতিহাস, বিবর্তিত বাগেরহাট (একটি ঐতিহাসিক সমীক্ষা) এবং আমার মা রহিমা খাতুন বই তিনটি কলেজের রূপা চৌধুরী লাইব্রেরিতে সংরক্ষণের জন্য অধ্যক্ষের হাতে তুলে দেন। তিনি কলেজ পরিদর্শন করেন এবং পরিদর্শন খাতায় মন্তব্য লিপীবদ্ধ করেন। তিনি বলেন আমার জন্মস্থানে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে আমি বিমহিত। তিনি বলেন আজকের শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ উপরে শিক্ষা প্রদান জরুরি। উল্লেখ্য মোহাম্মদ রেজওয়ানউল হকের পূর্বপুরুষদের নিবাস বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের শুভদিয়া গ্রামে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers