সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী চামারিয়া শ্নশান কালি মন্দিরের উদ্যোগে সীমানা প্রচীর ও মুল ফটকের শুভ উদ্ভোধন শনিবার (২০ মে) বিকেল সাড়ে ৫টায় মন্দির চত্তরে অনুষ্ঠিত হয়েছে। মন্দির কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইন চেয়ারম্যান শেখ মুস্তাহীদ সুজা ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব)।
মন্দির কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক রিংকু চক্রবর্তীর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জীবন কৃষ্ণ ঘোষ, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব শেখ শাজাহান আলী, পিলজংগ ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, মুলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হীটলার গোলদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে, সংগঠনিক সম্পাদক শেখ মোশারেফ হোসেন, পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সঞ্জয় ধর সুমন, ওয়ার্ড আ’লীগের সভাপতি শেখ ফজলুর রহমান ও সাধারন সম্পাদক অমল দত্ত মনি প্রমুখ। এসময় বিভিন্ন মন্দিরের সভাপতি/সম্পাদক এবং দলীয় বিপুল সংখ্যাক নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply