শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
কোস্টগার্ডের অভিযানে রেনু পোনা ও জেলি পুশ করা সরঞ্জামসহ আটক ২

কোস্টগার্ডের অভিযানে রেনু পোনা ও জেলি পুশ করা সরঞ্জামসহ আটক ২

 

স্টাফ রিপোর্টার

কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত বিসিজি স্টেশন রুপসার অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে একটি ট্রাকে অভিযান চালিয়ে ৮৪ লাখ পিস চিংড়ি পোনা জব্দ করেছে। অপরদিকে বিসিজি আউটপোস্ট নলিয়ানের টহলদল সুন্দরবন সংলগ্ন বাইনাখালিতে অভিযান চালিয়ে চিংড়িতে জেলি পুশ করা সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে।

২০ মে শনিবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট এইচ এম এম হারুন-অর-রশীদ এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২০ মে শনিবার সকাল ৭টায় কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্থ বিসিজি স্টেশন রুপসার অপারেশন দল খান জাহান আলী টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময় ১টি ট্রাক তল্লাশি করে আনুমানিক ৮৪ লক্ষ পিস চিংড়ি পোনা ও চালকসহ ২১ জনকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত চিংড়ি রেনু পোনা বেলা পৌনে ১১টায় রুপসা উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধির উপস্থিতিতে রুপসা নদীত অবমুক্ত করা হয় এবং আটককৃতদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।

একইদিনে গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১১টায় কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ানের অপারেশন দল বাইনাখালি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে চিংড়ি মাছে জেলি পুশ করার ২ বালতি ময়দা গোলানো পানি, ৭ কেজি ময়দা এবং ৭টি সিরিঞ্জসহ জেলি পুশ করা অবস্থায় দুইজনকে আটক করা হয়।
আটকরা হলেন- মোঃ শাহিন সানা (৪০) ও শ্রী জয় প্রকাশ (২৫)।

আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। তিনি আরো বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের এই ধরনের অভিযান প্রতিনিয়ত চলমান আছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers