শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে চক্ষু চিকিৎসা শিবিরে  ছানি অপারেশনের জন্য ৫০০ রোগী বাছাই 

রামপালে চক্ষু চিকিৎসা শিবিরে  ছানি অপারেশনের জন্য ৫০০ রোগী বাছাই 

মেহেদী হাসান, নিজস্ব প্রতিবেদক

প্রতিবারের মতো এবারও রামপালে বিনামূল্য চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ও লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের সহায়তায় শুক্রবার বড়দিয়া হাজি আরিফ মাদরাসা মাঠে দিনব্যাপী এ শিবিরের কার্যক্রম অনুষ্ঠিত হয়। খুলনা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল রোগী বাছাই ও চিকিৎসা প্রদান করেন। ওই সময় প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন প্রায় আড়াই হাজার রোগী। রামপাল-মোংলা উপজেলাসহ বাগেরহাট জেলার আশপাশ এলাকা থেকে এসেও এই সেবা নেন অনেকেই। তার মধ্য থেকে ৫ শতাধিক রোগীকে বাছাই করা হয়েছে। বাছাইকৃত ছানি পড়া ও নেত্রনালীর রোগীদের ঢাকা ও খুলনা হাসপাতালে অপারেশনের জন্য পাঠানো হবে। চোখ অপারেশন করার পর তারা আবার ফিরে পাবে দৃষ্টি।এ ব্যাপারে ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট ও আয়োজক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম জানান, গত ইংরেজি ২০০৯ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৭ হাজার রোগীর চোখের ছানি, নেত্রনালী ও চোখের মাংশ বৃদ্ধির রোগীকে অপারেশনসহ লেন্স সংযোজন করা হয়েছে। ঐ সময়ের মধ্যে প্রায় ৬০ হাজার রোগীকে প্রাথমিক চিকিৎসাসহ ঔষধ প্রদান করা হয়েছে। আল্লাহর রহমতে ও সবার দোয়ায় এবং সকলের সহযোগীতায় আমি মানবতার সেবায় আত্মনিয়োগ করেছি। আমৃত্যু আমি সকলের সেবা করে যাবো ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers