শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে গৃহবধূর কান ছিড়ে অলংকার লুটের অভিযোগ 

রামপালে গৃহবধূর কান ছিড়ে অলংকার লুটের অভিযোগ 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপালে তুচ্ছ ঘটনায় এক গৃহবধূর কানের দুল ছিড়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত গৃহবধূ বীথিকা বালা (৪৫) কে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। অভিযোগে জানা গেছে,  উপজেলার বড় নবাবপুর গ্রামের রমেশ বালার স্ত্রী বীথিকা বালার সাথে পার্শ্ববর্তী প্রতিবেশী ইব্রাহিম ও তার স্ত্রীর সাথে সোমবার (১৫ মে) সকল ৯ টায় ধান নাড়া নিয়ে ঝগড়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে ইব্রাহিম তার বাড়িতে ডেকে নিয়ে আটকে রাখেন এবং মারপিট করে আহত করেন। এক পর্যায়ে ইব্রাহিম ওই গৃহবধূর কানের দুল ছিড়ে নেয়। এতে সে গুরুতর আহত হন। অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইব্রাহিমের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের সাথে কথা হলে তিনি জানান, ধান নাড়া কে কেন্দ্র করে বিরোধ বাধে। আহত বীথির স্বামীসহ কয়েকজন ইব্রাহিমকেও আঘাত করে আহত করেছে। অভিযোগ পাওয়া গেলে ফয়লাহাট ফাঁড়ির ইনচার্জের মাধ্যমে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers