সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবাসহ তিনজন আটক

ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবাসহ তিনজন আটক

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের পৃথক তিনটি অভিযানে পৃথক স্থান থেকে তিন মাদককারবারিকে আটক করেছে। এসময় তিনজনের নিকট থেকে মোট ৯১পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। পুলিশ জানায়, রোববার (১৪ মে) তিনটার দিকে গোপনে সংবাদ পেয়ে এসআই হারুনার রশিদ, এসআই সঞ্জয় কুমার, এএসআই আব্দুল্লাহ আল মামুন ও এএসআই খলিলুর রহমান সহ পুলিশের একটি দল পাগলা-শ্যামনগর এলাকায় অভিযান চালিয়ে ২১পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাহমুদুল হাসান লালন (২৮) আটক করে। অপরদিকে এদিন বিকেলে সিংগাতী এলাকা থেকে যাত্রাপুর এলাকার ফিরোজ আহম্মেদ (২৮) নামে এক মাদককারবারিকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে ৫০পিচ ইয়াবা ট্যালেট উদ্ধার করে পুলিশ। এছাড়া, শনিবার (১৩ মে) রাতে ফকিরহাট মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রিতিশ রায় ও এএসআই আবদুল্লাহ আল মামুন সহ পুলিশের একটি দশ কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে মাদককারবারি রাসেল সরদার (২৭)কে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে ২০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers