শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ফকিরহাট উপজেলা পূজা উৎযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন

ফকিরহাট উপজেলা পূজা উৎযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন

ফকিরহাট প্রতিনিধি।
বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ ফকিরহাট উপজেলা শাখার উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠান শুক্রবার (১২ মে) বিকেল ৫টায় বেতাগা কেন্দ্রিয় কালিবাড়ি গোবিন্দ মন্দির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন কমিটির আহবায়ক অনিমেষ কান্তি নন্দী’র সভাপতিত্বে সম্মেলনের শুভ উদ্ভোধন করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অমিত রায় চৌধুরী। প্রধান বক্তা ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অবনীশ কুমার চক্রবর্তী। পূজা উদযাপন পরিষদ ফকিরহাট উপজেলা শাখার সাধারন সম্পাদক প্রভাষক মনোতোষ রায় কেষ্ট এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, শিক্ষাবিদ দাশ শিশির কুমার ও সমাজসেবক আনন্দ কুমার দাশ। এতে আরো বক্তৃতা করেন, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান শেখ মুস্তাহীদ সুজা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব), ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হীটলার গোলদার ও সুমন কুমার ধর। সভা শেষে প্রভাষক মনোতোষ রায় কেষ্টকে সভাপতি ও সঞ্জয় কুমার ধর সুমনকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers