সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
চুলকাটি বাজারে অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে ছাই: পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান

চুলকাটি বাজারে অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে ছাই: পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান

শেখ আসাদুজ্জামান সোবহান, নিজস্ব প্রতিবেদক

বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি দোকানের অধিকাংশ মালামাল পুড়ে ভস্মিভুত হয়ে প্রায় ৪৫লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। গত (৮ মে) রাত আনুমানিক দেড়টার দিকে এই ঘটনা ঘটে। পরে ভোর ৪টায় ফকিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের ০২ ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় আগুন আতঙ্কে প্রায় ১০টি দোকানের মালামাল সরিয়ে রাস্তায় এনে রাখা হয়।
প্রতক্ষ্যদর্শীরা জানান, জনতা ডোর এন্ড ফার্নিসারে কাঠের গুদামঘর থেকে অগ্নিকান্ডের স‚ত্রপাত ঘটে। মুহুত্বের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ্ববতী আল-বরাকাহ স্টীল এন্ড ইঞ্জিনিয়ারিং এর দোকানে ও সাইদ টি স্টল এম মুদি দোকানে ছড়িয়ে পড়ে। এভাবে পাশাপাশি তিনটি দোকানের অধিকাংশ মালামাল পুড়ে যায়। আল-বরাকাহ স্টীল এন্ড ইঞ্জিনিয়ারিং এর সত্তাধিকার আবু সাইদ বলেন, আগুনে পুড়ে প্রায় ৪০লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া জনতা ডোর এন্ড ফার্নিচার এর প্রোপাইটর নজরুল ইসলামের সাড়ে তিন লক্ষ টাকা ও সাইদ টি স্টোর এম মুদি দোকানের দেড় লক্ষ টাকা সহ প্রায় ৪৫লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেন বাগেরহাট উপজেলা চেয়ারম্যান  ও বাগেরহাট জেলা যুবলীগ সভাপতি সরদার নাসির উদ্দীন এসময় তিনটি দোকানে ঘুরে দেখেন ক্ষতিগ্রস্তদের গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পরিদর্শন শেষে গত ৭ মে রাতে ভট্র বালিয়াঘাটা আবাসনে একটি ঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায় ঘটনায় একজনের মৃত্যু হয়।  ঘর পুনর্বাসনের আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট সদর থানা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার শেখ, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইমরান শেখ, মনিরুজ্জামান মনি, খানপুর ইউপি সদস্য ২নং ওয়ার্ড প্রদীপ সাহা (বাপ্পি) সাংবাদিক আরিফ ঢালী, শেখ আসাদুজ্জামান সোবহান, সেকেন্দার আলী মোড়ল, রুম্মান মাহমুদ (শৈশব), মো: শেখ আউয়াল  প্রমূখ।

 

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers