শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
চুলকাটি বাজারে অগ্নিকান্ডে তিনটি দোকান ক্ষতিগ্রস্থ ৪৫লক্ষ টাকার ক্ষতি

চুলকাটি বাজারে অগ্নিকান্ডে তিনটি দোকান ক্ষতিগ্রস্থ ৪৫লক্ষ টাকার ক্ষতি

চুলকাটি অফিস
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি দোকানের অধিকাংশ মালামাল পুড়ে ভস্মিভুত হয়ে প্রায় ৪৫লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। সোমবার (৮ মে) রাত আনুমানিক দেড়টার দিকে এই ঘটনা ঘটে। পরে ভোর ৪টায় ফকিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের ০১টি ইউনিট দ্রæত ঘটনাস্থলে গিয়ে দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় আগুন আতঙ্কে প্রায় ১০টি দোকানের মালামাল সরিয়ে রাস্তায় এনে রাখা হয়।
প্রতক্ষ্যদর্শীরা জানান, জনতা ডোর এন্ড ফার্নিসারে কাঠের গুদামঘর থেকে অগ্নিকান্ডের স‚ত্রপাত ঘটে। মুহুত্বের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ্ববতী আল-বরাকাহ স্টীল এন্ড ইঞ্জিনিয়ারিং এর দোকানে ও সাইদ টি স্টল এম মুদি দোকানে ছড়িয়ে পড়ে। এভাবে পাশাপাশি তিনটি দোকানের অধিকাংশ মালামাল পুড়ে যায়। আল-বরাকাহ স্টীল এন্ড ইঞ্জিনিয়ারিং এর সত্তাধিকার আবু সাইদ বলেন, আগুনে পুড়ে প্রায় ৪০লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া জনতা ডোর এন্ড ফার্নিচার এর প্রোপাইটর নজরুল ইসলামের সাড়ে তিন লক্ষ টাকা ও সাইদ টি স্টোর এম মুদি দোকানের দেড় লক্ষ টাকা সহ প্রায় ৪৫লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
ফকিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ সামছুর রহমান এর সাথে আলাপ করা হলে তিনি বলেন,তাৎক্ষণিক ভাবে আমরা দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। ইলেকট্রিক সর্ট সার্কিট থেকে আগুনের স‚ত্রপাত হতে পারে বলেও তাদের ধারনা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers