সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়নের ভবনা দাশপাড়া শ্নশানঘাটা এলাকার একটি নির্জন স্থানে প্রায় একমাস ধরে তাসের মাধ্যমে চলছে জমজমাট জুয়ার আসর। জুয়ার আসর বসার কারনে এলাকায় চুরি ও ডাকাতি হওয়ায় সম্ভবনা দেখা দিয়েছে। অতিদ্রæত জুয়ার আসরটি বন্ধ করার জন্য স্থানীয় গ্রামবাসি উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা গেছে, লখপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভবনা দাশপাড়া শ্নশানঘাটা এলাকায় বহিরাগত একটি জুয়া করবারি চক্র দির্ঘ প্রায় একমাস ধরে সেখানে তাসের মাধ্যমে জমজমাট জুয়ার আসর বসাচ্ছে। উক্ত জুয়ার আসরে খুলনা বাগেরহাট পিরোজপুর ও গোপালগঞ্জ জেলার সেরা-সেরা জুয়াড়–রা জুয়া খেলায় মত্ত রয়েছে। শুধু তাই নয়, এক শ্রেণীর সুধে সেখানে চড়া সুধে টাকা লাগাচ্ছে। কেউ জুয়া খেলায় হেরে গেলে তাকে চড়া সুধে অর্থের জোগান দিয়ে জুয়াকে আরো প্রাণবন্ত করছে। স্থানীয় পুলিশ ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দির্ঘ একমাস ধরে জুয়া খেলা পরিচালনা করলেও তাদের বিরুদ্ধে কোন আইনগত পদক্ষেপ গ্রহন করা হচ্ছে না। ফলে এই জুয়ার আসরের কারনে এলাকায় চুরি ও ডাকাতি হওয়ায় সম্ভবনা দেখা দিয়েছে।
Leave a Reply