শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
মোংলায় চোরাই তেলসহ আটক ১

মোংলায় চোরাই তেলসহ আটক ১

স্টাফ রিপোর্টার, মোংলা

মোংলায় পুলিশের অভিযানে চোরাই তেল সহ ইউসুফ আলী (৩২) কে আটক করেছে মোংলা থানা পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেন মোংলা থানার সেকেন্ড অফিসার এস আই ঠাকুরদাশ মন্ডল ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে মোংলা থানার এস আই নুরে আলমের নেতৃত্বে মোংলা থানা পুলিশের একটি অভিযানকারি দল মোংলা বন্দরের পশুর নদী সংলগ্ন পিকনিক স্পর্ট ও নারিকেল বাগান এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ লিটার তেল সহ ইউসুফকে আটক করতে সক্ষম হয়। আটক ইউসুফ মোংলা বন্দরের ৪ নং ওয়ার্ডের পিকনিক স্পর্ট এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ সামসুদ্দীন বলেন, একটি চোরাচক্র মোংলা বন্দরের পিকনিক স্পর্ট ও নারিকেল বাগান এলাকায় চোরাই তেলের ব্যাবসা করে আসছিল । সোমবার দুপুরে একটি চক্র চোরাই তেলের কারবার করছে এমন সংবাদে ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে চোরাই তেল সহ ইউসুফ নামের একজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্ঠানো হবে বলে জানায় থানার এ কর্মকর্তা ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers