শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে সামাজিক বন বিভাগের গাছ কেটে ঘর নির্মান চেষ্টার অভিযোগ

বাগেরহাটে সামাজিক বন বিভাগের গাছ কেটে ঘর নির্মান চেষ্টার অভিযোগ

বাগেরহাট অফিস

বাগেরহাট সদর উপজেলার রাধাভল্বব এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেরিবাঁধের পাশে থাকা সামাজিক বন বিভাগের গাছ কেটে ঘর নির্মান চেষ্টার অভিযোগ উঠেছে মোঃ শহিদুল শেখ (৫৪) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দা, করাতসহ বেশকিছু সরঞ্জামাদি জব্দ করেছে সামাজিক বন বিভাগ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন সামাজিক বন বিভাগের বিভাগী বন কর্মকর্তা জি এম রফিক আহমেদ।
মোঃ শহিদুল শেখ রাধাভল্বব এলাকার কাশেম শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধের সাথে জড়িত।
সামাজিক বন বিভাগের বিভাগী বন কর্মকর্তা জি এম রফিক আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শণ করেছি। গাছ কাটার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পানি উন্নয়ন বোর্ড, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুম বিল্লাহ বলেন, সরকারি জায়গায় কোন ভাবে স্থাপনা নির্মানের সুযোগ নেই। আমরা বিষয়টি শুনেছি। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দেন তিনি।
এদিকে মোঃ শহিদুল শেখের এ ধরণের অন্যায় কাজে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। এর আগে করা মোঃ শহিদুল শেখের বিভিন্ন অপরাধেরও বিচার চেয়েছেন তারা।
খোজ নিয়ে জানাযায়, মোঃ শহিদুল শেখ কাড়াপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। প্রায় ১২ বছর আগে রাধাভল্বব এলাকার নলীন মন্ডলের কাছ থেকে ২ লক্ষ টাকার ডিম নিয়ে পালিয়ে গেছিল। পরে এলাকায় ফিরেও আর এই ডিমের টাকা পরিশোধ করেনি। বিএনপি নেতা হলেও সরকার দলীয় স্থানীয় নেতাদের ছত্র ছায়ায় থেকে এলাকার একটি সুইজ গেটে অবৈধভাবে জাল দিয়ে মাছ আহরণ করেন তিনি। বিভিন্ন অপরাধে প্রায় ১২ বছর এলাকার বাইরে ছিলেন মোঃ শহিদুল ইসলাম। এলাকার কয়েকটি চাঞ্চল্যকর চুরির সাথেও জড়িত মধ্য বয়সী এই ব্যক্তি। বিভিন্ন অপরাধে একাধিক মামলাও রয়েছে তার বিরুদ্ধে। এলাকায় শান্তিশুঙ্খলা বজায় রাখতে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers