শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
মোংলা থানার নতুন ওসি সামসুদ্দীন 

মোংলা থানার নতুন ওসি সামসুদ্দীন 

স্টাফ রিপোর্টার

মোংলায় থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মাদ সামসুদ্দীন। তিনি পাশ্ববর্তী রামপাল থানার অফিসার ইনচার্জ  (ওসি) হিসাবে দায়িত্বে ছিলেন। সেখানে প্রায় আড়াই বছর ধরে দায়িত্ব পালন করেন। কর্মদক্ষতায় কঠোরতা, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে রামপাল থানায় সর্বস্তরের মানুষের ভালবাসার পাশাপাশি ব্যাপক সুনামও অর্জন করেছেন তিনি। বদলিজনিত কারণে মোহাম্মদ সামসুদ্দীনকে বৃহস্পতিবার (৪ মে) সকালে  মোংলা থানায় যোগদান করেছেন।  বুধবার বিকেলে তাকে রামপাল থানায় বিদায় সংবর্ধনা দেয়া হয় । এরপর তিনি রামপাল থানায় আসা নতুন ওসি এসএম আশরাফুল আলমের কাছে বুধবার রাতে দায়িত্ব হস্তান্তের পরই মোংলা থানায় যোগদানের জন্য বৃহস্পতিবার সকালে চলে আসেন।

মোহাম্মদ সামসুদ্দীনের বাড়ী ফরিদপুরের ভাঙ্গায়। তিনি আউটসাইড ২৬ তম ব্যাচের ক্যাডেটে পুলিশে যোগদান করেন।সামসুদ্দীন রামপাল ও কিশোরগঞ্জসহ বিভিন্ন থানায় ওসির দায়িত্ব পালন করেছেন।

মোংলা থানার নবাগত ওসি মোহাম্মদ সামসুদ্দীনকে ইতিমধ্যেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন।

 

উল্লেখ্য গত ১৪ এপ্রিল মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলামকে খুলনা মেট্রোপলিটন  ডিবিতে বদলির পর প্রায় তিন সপ্তাহ ধরে থানা ভারপ্রাপ্ত ওসির  দায়িত্বে ছিলেন মোংলা থানার ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র ঘোষ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers