শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে ইসলাম ধর্ম অবমাননার আসামি পুত্রসহ পিতা ভারতীয় পুলিশের হাতে আটক  

রামপালে ইসলাম ধর্ম অবমাননার আসামি পুত্রসহ পিতা ভারতীয় পুলিশের হাতে আটক  

মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি ও অবমাননার অভিযোগে করা মামলার আসামি সজীব ও তার পিতা গোলক বিশ্বাসকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ আটক করেছে। এ সংক্রান্ত একটা বার্তা পাঠিয়েছে কোলকাতা পুলিশ। জানা গেছে,  গত ইংরেজি ১৭ এপ্রিল উপজেলার হুড়কা ইউনিয়নের জগারহুলা গ্রামের গোলক বিশ্বাসের পুত্র সজীব বিশ্বাস ওরফে দোদো (১৫) ছাড়াখালী গ্রামের দারুল নাজাত হাফিজিয়া মাদরাসা সামনে দাড়িয়ে ইসলাম ধর্ম ও রমজানের ঈদ নিয়ে কটুক্তি করে। এ ঘটনায় গত ২০ এপ্রিল রামপাল থানায় একটি মামলা দায়ের হয়। মামলাটি করেন একই গ্রামের মনিরুজ্জামান গোলদার। এরপর পুলিশি অভিযানের ভয়ে সজীব ও তার পিতা গোলক বিশ্বাস গত ২৫ এপ্রিল অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করন। ওই সময় তারা ভারতীয় পুলিশের হাতে আটক হন। বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন। তিনি বলেন, আসামি ভারতে আটক সংক্রান্ত একটি প্রতিবেদন পেয়েছি। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য এবং আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আমরা কাজ করছি। উল্লেখ,  ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে করা মামলার আসামি সজীব হলেও তার পিতা গোলক বিশ্বাস মামলার আসামি ছিলেন না। তবে সে কেন ভারতে পালিয়ে যাচ্ছিল সেটা স্পষ্ট নয়। এলাকাবাসী বলছেন একটি বিরূপ ইস্যু সৃষ্টির জন্য সে ভারত গিয়ে ইচ্ছাকৃত পুলিশের কাছে ধরা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers