শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার, (মোংলা) বাগেরহাট।
মোংলা থানা পুলিশের পৃথক পৃথক মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও গাজা সহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে। বাগেরহাট জেলার পুলিশ সুপার (এসপি) কে এম আরিফুল হক এর দিক-নির্দেশনায় অপরাধ দমন, আসামি আটক ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় মোংলা উপজেলা জুড়ে মোংলা থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া মাদকের প্রসার রোধ, মাদক পরিবহন ও মাদক ব্যবসার কাজে জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ এবং আটকে মোংলা থানা পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। মোংলা থানার পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে এস আই মামুন শেখ ও এ এস আই জসিম উদ্দিন সহ মোংলা থানা পুলিশের একটি চৌকস টিম মোংলা পৌর শহরের দিগরাজ এলাকায় রাত ৩ টায় অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবা সহ তরুন ঘরামীর ছেলে দিপু ঘরামি (৪০) ও মোংলা কুমারখালি এলাকা থেকে সকাল ১১ টায় অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বায়ারা গ্রামের মোমতাজ মিয়ার ছেলে নুরুল আলম শামীম (৫০) কে ৬০০ গ্রাম গাজ সহ আটক করতে সক্ষম হয়। আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে । বিষয়টি নিশ্চিত করেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বিকাশ চন্দ্র ঘোষ।
Leave a Reply