সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-০১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীন বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে এঅঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে হবে। তিনি বুধবার (১৯ এপ্রিল) দুপুরে পিলজংগ ইউনিয়ন পরিষদ চত্ত¡রে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
তিনি বলেন, আমার চাচা জাতির পিতার স্বপ্ন ছিল গ্রামের সাধারন মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে। আজ আমরা শেখ হাসিনার নেতৃত্বে ধিরে ধিরে ধাপে ধাপে উন্নয়ন করে যাচ্ছি। আজকে পদ্মা সেতু আপনারা ফকিরহাটবাসি চিন্তা করুন, আজকে ঢাকায় যাচ্ছেন আবার স্ইে দিনে ঢাকা থেকে ফিরে আসছেন। এর সব কিছুই শেখ হাসিনার জন্য সম্ভব হয়েছে। তাই আপনাদের প্রতি আমার বিশেষ আবেদন আপনারা আমার উপর বিশ্বাস রাখেন, আমরা যে ভাবে নিঃস্বার্থ ভাবে কাজ করে যেতে চাই, তা করে যাচ্ছি। সব সময় করব, ক্ষমতায় থাকি আর না থাকি। তবে ক্ষমতায় আছি বলে আজকে গ্রামের মানুষের অনেক পরিবর্তন হয়েছে। তিনি বলেন, আপনারা নিজে স্বচোখে দেখতে পারছেন, আজকে মায়েদের কাছে তার ছেলের বৃত্তির টাকা পৌঁেছ যাচ্ছে। কোন টাউট-বাটপাড় কারোর কাছে যেতে হচ্ছে না। এগুলি শেখ হাসিনার অবদান। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি মনে করি আগামী নির্বাচনে আপনারা আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে নির্বাচিত করে এই অঞ্চলের মানুষের যে উন্নয়নের ধারা এটা আপনারা অব্যাহত রাখবেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ ও সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব)। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক এম বদরুল আলম বদর, এমপি একান্ত সহকারী শেখ ফিরোজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিধান কান্তি হালদার।
এর আগে লখপুর ইউনিয়ন পরিষদ ও মুলঘর ইউনিয়ন পরিষদ চত্তরে অনুরুপ ঈদ উপহার প্রদান করা হয়। ঈদ উপহারের মধ্যে ২৮শত পাঞ্জাবী, ১৮শত শাড়ী, ১২০জুব্বা, ৩শত অন্যান্য উপহার ও ৩২জনকে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে জনপ্রতি ৫হাজার করে টাকা প্রদান করা হয়।
Leave a Reply