শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
মোংলায় ১২শ কর্মচারীদের মাঝে বন্দর চেয়ারম্যানের ঈদ উপহার

মোংলায় ১২শ কর্মচারীদের মাঝে বন্দর চেয়ারম্যানের ঈদ উপহার

স্টাফ রিপোর্টার, মোংলা

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে মোংলা বন্দরে সকল কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী। বন্দরে কর্মরত ৩য়-৪র্থ শ্রেণীর কর্মচারী, আনসার, দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী ও বন্দরের আওতাধীন মসজিদগুলোর ইমাম-মোয়াজ্জেম মিলে সর্বমোট ১২০০ কর্মচারীদের মাঝে এ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল মিনিকেট চাউল, পোলাও চাল, ডাল, চিনি, তেল, সেমাই ও গুড়ো দুধ। শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী কর্মচারীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। এসময় মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মোঃ আসাদুজ্জামান, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ড. একেএম. আনিসুর রহমান, সচিব ও পরিচালক প্রশাসন (ভারপ্রাপ্ত) কালাচাঁদ সিংহ সহ বন্দরের বিভাগীয় প্রধানগন, সিবিএ নেতৃবৃন্দ ও মোংলা বন্দরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে এই প্রথমবারের মত ৩য়-৪র্থ শ্রেণীর কর্মচারীদের মাঝে শুভেচ্ছা উপহার দেওয়া হলো। ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেয়া ও সবাইকে নিয়ে ভালো থাকার জন্যই এই ক্ষুদ্র প্রয়াস, আগামীতেও এধারা অব্যাহত থাকবে। কর্মচারীরা হচ্ছে বন্দরের প্রাণশক্তি। আমরা সম্মিলিত ভাবে কাজ করলে এ বন্দরের সফলতা অর্জন করা একেবারেই সহজ, তাই বন্দরের উন্নয়নের জন্য সকলকে দলবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান এ বন্দর চেয়ারম্যান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers