শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
হরিণের মাংসসহ এক পাচারকারীকে আটক করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন

হরিণের মাংসসহ এক পাচারকারীকে আটক করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন

 

স্টাফ রিপোর্টার (মোংলা) বাগেরহাট।

সুন্দরবনের পূর্ব ঘড়িলাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১২০ কেজি হরিণের মাংসসহ এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। আটক পাচারকারীর নাম মো. শাহ আলম (৩৫)। তিনি শ্যামনগরের পাইস্যামারী এলাকার মো. আজিজ মোল্লার ছেলে।১৭ এপ্রিল সোমবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট এ এইচ এম হারুন-অর রশীদ,বিএন। তিনি বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে ১৭ এপ্রিল সোমবার ভোর ৫ টায় মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত বিসিজি স্টেশন কয়রার একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সুন্দরবনের ঘড়িলাল এলাকা দিয়ে একজন চোরাশিকারি ভ্যান গাড়িতে করে হরিণের মাংস পাচারের জন্য নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান শুরু করে কোস্টগার্ড সদস্যরা। অভিযান চলাকালীন সময় কোস্টগার্ড সদস্যরা পূর্ব ঘড়িলাল এলাকা দিয়ে বস্তায় ভর্তি করে হরিণের মাংস ভ্যান গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে একজন পাচারকারীকে আটক করে জব্দ করা হরিণের মাংস এবং ভ্যানগাড়ি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরবনের আন্ধারমানিক ফরেষ্ট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

লেফটেন্যান্ট এ এইচ এম হারুন-অর রশীদ আরও বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে বিভিন্ন মেডিকেল ক্যাম্পেইন এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও বন্যপ্রাণী রক্ষা পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রন ও জননিরাপত্তায় পাশাপাশি উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় যে কোন ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers