সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে নববর্ষ উদযাপন

শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে নববর্ষ উদযাপন

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসূচীর শুভ সূচনা করা হয়। এরপর মঙ্গল শোভাযাত্রা কলেজে ক্যাম্পাস প্রদক্ষিণ করে স্বপন দাশ অডিটোরিয়ামে শেষ হয়। কলেজের সহকারী অধ্যাপক মৃত্যুঞ্জয় কুমার দাস, উৎপল কুমার দাস, চন্দ্র শেখর অধিকারী, অঞ্জু বিশ্বাস বর্ষবরণের গান এসো হে বৈশাখ সমবেত কন্ঠে পরিবেশন করেন। ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং শেখ হেলাল উদ্দীন কলেজের প্রতিষ্ঠাতা স্বপন দাশের সভাপতিত্বে অস¤প্রদায়িক বাংলা নববর্ষের চেতনা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী। সভায় প্রভাষক সাইদুর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৈয়দা দিলরুবা খাতুন, সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীন, সিরাজুল ইসলাম, দিপংকর রায়, শেখ শামীম ইসলাম, মোঃ আমিনুল হক, রাখী হালদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers