শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
মোংলায় দুই মাদক ব্যাবসায়ীকে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড

মোংলায় দুই মাদক ব্যাবসায়ীকে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড

মোংলায় মিন্টু ও রফিকুল নামের দুই মাদক ব্যাবসায়ীকে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুধবার (১২ এপ্রিল) দুপুরে মোংলা উপজেলার দ্বিগরাজ বাজার ও উত্তর চাঁদপাই এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রম্যমান আদালত বসিয়ে তাদের এ সাজা প্রদান করেণ নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপংকর দাস ও সহকারী কমিশনার ভুমি মোঃ হাবিবুর রহমান। পবিত্র ঈদ-ফিতর উপলক্ষে দেশের অন্যান্য অঞ্চল থেকে এনে মোংলা উপজেলার বিভিন্ন গ্রাম এলাকায় মাদক বিক্রি ও সেবকন করছে এমন খবর আসে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের কাছে। তাই গোপন সংবাদের সুত্রধরে প্রথমে দ্বিগরাজ বাজার বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে দিন মোহাম্মাদ শেখ’র ছেলে মিন্টু শেখ (৪০) ও চাদঁপাই এলাকায় অভিযান চালিয়ে আনসার আলী ছেলে রফিকুল (৪২) এ দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে গাজা বিক্রি ও সেবনের বহু অভিযোগ রয়েছে। তাই নির্বাহী মেজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপংকর দাস ভ্রম্যমান আদালত বসিয়ে তাদের দুজনকে ৫মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেণ। তাদের একজনের বাড়ী দ্বিগরাজ বালুর মাঠ ও অন্য জানের বাড়ী উত্তর চাদঁপাই এলাকায়। কারাদন্ড প্রদান কালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ হাবিবুর রহমান, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মিলন কুমার মুখার্জী, উপ-পরিদর্শক মোঃ রুহুল আমিন সহ মাদক দ্রব্য অধিদপ্তরের ৭সদস্যের একটি দল এসময় উপস্থিত ছিলেন। আটক এ দুই মাদক ব্যাবসায়ীকে কারাদন্ড প্রদান করে মোংলা থানায় হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানায় মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মনিরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers