সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ময়মনসিংহেও নতুনধারার রাজনীতি গতিশীল হচ্ছে : মোমিন মেহেদী

ময়মনসিংহেও নতুনধারার রাজনীতি গতিশীল হচ্ছে : মোমিন মেহেদী

নিজস্ব প্রতিবেদক
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, বরিশাল-চট্টগ্রাম-রাজশাহী-সিলেট-রংপুর-খুলনা-ঢাকা বিভাগসহ সারাদেশের ৪৪ জেলা ও ১০৪ উপজেলার মত ময়মনসিংহেও নতুনধারার রাজনীতি গতিশীল হচ্ছে। কেননা, মানুষ সত্যিকারের দেশপ্রেমিক রাজনীতিকদের চায়, তারা রাজনীতির নামে মানবতাবিরোধী-দুর্নীতিবাজদেরকে ক্ষমতায় আনতে বা রাখতে চায় না।

ময়মনসিংহ মহানগরের আলোচনা ও ইফতার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। ময়মনসিংহের ২৩ নম্বর ওয়ার্ডের সুতিয়াখালীতে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন মহানগর সমন্বয়ক একে রহমতুল্লাহ। বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, মো. হাবিবুর রহমান প্রমুখ। এসময় মোমিন মেহেদী আরো বলেন, নীতিবানদের রাজনৈতিক ঐক্যবদ্ধতা তৈরি হলে লোভি-লম্পট-টাউট-বাটপার-তথাকথিত ভিপি-পিএইচডি হোল্ডার আর পরিবারতন্ত্রের অথর্ব ব্যক্তিদের প্রতারণার রাজনীতির কষাঘাত থেকে মুক্ত হবে বাংলাদেশ। বাস্তবতা এই যে, ছাত্র-যুব-জনতা তাদের সাংবিধানিক সকল সুবিধা আদায়ের জন্য নতুনধারার রাজনীতিতে যুক্ত হলে দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতিরোধ হবে বাংলাদেশে, যা খুবই প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers