শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে পুর্ব শত্রুতার জেরে ব্যাবসায়ীকে মেরে রক্তাক্ত জখম, টাকা লুট ও মালামাল ভাংচুর

রামপালে পুর্ব শত্রুতার জেরে ব্যাবসায়ীকে মেরে রক্তাক্ত জখম, টাকা লুট ও মালামাল ভাংচুর

রামপাল প্রতিনিধি
রামপারে পুর্ব শত্রতার জের ধরে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও ব্যাবসায়ীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ হামলার ঘটনায় মোঃ মেহদী হাসান নামের এক ব্যাবসায়ী রক্তাক্ত জখম হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ফয়লা বাজার জজ মার্কেটের ফুড এ্যান্ড বেভারেজ কোম্পানীর গোডাউনে এ ঘটনা ঘটে। এব্যাপারে বৃহস্পতিবার দুপুরে রামপাল থানায় অভিযোগ দাখিল করে ভুক্তভোগীরা। এ নিয়ে এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ, প্রতাক্ষদর্শী ও ভুক্তভোগীর ছোট ভাই হুমাইদি হাসান জানায়, আসামীদের সাথে পুর্বে তুচ্ছ একটি ঘটনা নিয়ে দীর্ঘদিন শত্রæতা চলে আসছিলো। ৫ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ নুর আলম মোড়ল সহ একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রস্বস্ত্রে সজ্জিত হইয়া ফয়লা বাজারস্থ জজ মার্কেটে আমাদের ফুট এ্যান্ড বেভারেজ কোম্পানীর গোডাউনের অফিসে আসে। এসময় ১নং আসামী সহ অন্যান্য আসামীরা তাদের হাতে থাকা লোহার রড ও হাতুড়ী দিয়া আমার ভাই মোঃ মেহেদী হাসান (৩০) কে হত্যার উদ্দেশ্যে তার মাথায় ও সরিরের বিভিন্ন জায়গায় আঘাত করলে তার মাথা ফেটে গুরুতর রক্তাক্ত জখম হয়। এসময় তার আতœ চিৎকারে স্বজনরা ছুটে আসলে তাদেরকেও গালাগালী ও দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করে। পরে তার ব্যাবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর এবং গোডাউনের ক্যাশে ভেঙ্গে কয়েক লক্ষ টাকা লুট করে সন্ত্রাসীরা। এছাড়াও গোডাউনের অফিসে থাকা একটি ডেক্সটপ কম্পিউটার, ২টি স্মার্ট মোবাইল ফোন ও গোডাউনের অফিসে থাকা অন্যান্য মুল্যবান মালামাল ভাংচুর করে এবং গোডাউনে থাকা মালামাল নষ্ট করে। এতে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ভুক্তভোগীরা। পরে মেহদী হাসানকে মেরে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে জীবন নাশের হুমকি দিয়ে চলে যায় ওই সকল সন্ত্রাসীরা। আমার ভাইয়ের ডাকচিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে রামপাল উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্দি করে। পরে তার অবস্থা অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করে।
এঘটনায় ছোট ভাই হুমাইদি হাসান বাদী হয়ে রেজাউল মোড়ল এর ছেলে নুর আলম মোড়ল, মৃত ফরহাত শেখ এর ছেলে হায়াত আলী শেখ, মজনু হাওলাদারের ছেলে রমিম হাওলাদার, মিজান শেখ এর ছেলে মেছবাহ শেখ সহ অজ্ঞাত নানা আরো ৫/৬ জনকে আসামী করে বৃহস্পতিবার দুপুরে রামপাল থানায় একটি অভিযোগ দায়ের করে।
রামপাল থানার অফিসার ইনচার্জ মোঃ সামছুদ্দিন জানান, ফয়লা বাজারে একটি মারামারীর ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে এবং একজন কর্মকর্তাকে তদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়া মেহদী হাসান নামের এক ব্যাবসায়কে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন এবং আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানায় থানার এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers