চুলকাটি ডেস্ক
বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী চুলকাটি বাজারের ইষান গার্মেন্টস নামক একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানে দুধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা সাটারে লাগানো ১টি তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ টাকা ও বিভিন্ন মালামালসহ প্রায় লক্ষাধীক টাকার মালামাল চুরি করে পালিয়েছে। মঙ্গলবার (৪ঠা এপ্রিল) গভীর রাতে চুলকাটি বাজারের ইষান গার্মেন্টেসে এই চুরির ঘটনা ঘটে।
ইষান গার্মেন্টস এর সত্তাধিকার সাবিনা খাতুন নিপা জানান, প্রতিদিনের ন্যায় তিনি রাত সাড়ে ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। বুধবার সকালে এসে তিনি দেখতে পান দোকানে লাগানো সাটারের ১টি তালা ভেঙ্গে অজ্ঞাত চোরেরা ক্যাশবাক্স হতে নগদ ৫৩হাজার টাকা, ২৫টি থ্রি-পিচ, ১২টি গারারা সেট ও ৫টি থান কাপড় সহ প্রায় লক্ষাধীক টাকার মালামাল চুরি করে পালিয়েছে। চুরির ঘটনা শুনে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি আবু হানিফ ও বাজার কমিটির কর্মকর্তারা ঘটনা স্থান পরিদর্শন করেছেন। বাজারে পাহারা থাকা সর্ত্তেও চুরির ঘটনায় ব্যবসায়ীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

Leave a Reply