শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
কোস্ট গার্ড পশ্চিম জোনের বিশেষ অভিযানে ২টি বন্দুক সহ এক ডাকাত সদস্য আটক

কোস্ট গার্ড পশ্চিম জোনের বিশেষ অভিযানে ২টি বন্দুক সহ এক ডাকাত সদস্য আটক

মেহেদি হাসান নয়ন, নিজস্ব প্রতিবেদক

বাগেরহাট বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলার বিশেষ অভিযানে ০২টি একনলা বন্দুক, ০১ টি চারনলা বন্দুক, ০২ রাউন্ড তাজা কার্তুজ, ০১ টি দেশীয় দাঁ ও ০১ টি রডসহ ০১ জন ডাকাত সদস্য কে আটক করা হয়। শুক্রবার (৩১ মার্চ ২০২৩) দুপুরে লেফটেন্যান্ট ইকবাল হোসেন এর নেতৃত্বে লেফটেন্যান্ট এম জহুরুল ইসলামসহ ১৫ সদস্যের একটি আভিযানিক দল সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন পাইস্যামারী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার গাবুরা ইউনিয়নের বাসিন্দা লিয়াকত গাজীর ছেলে আজিজুল হক (২৭)আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি ডাকাত দলের সক্রিয় সদস্য ছিল এবং বিভিন্ন সময় সুন্দরবন এলাকায় ডাকাতি করে থাকত। পরবর্তীতে আটককৃত চারনলা বন্দুক, একনলা বন্দুক, তাজা কার্তুজ, দেশিয় দা, রড ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers