সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে ব্র্যাকের ওয়াশিং স্কুল প্রকল্পের সুচনা সভা

ফকিরহাটে ব্র্যাকের ওয়াশিং স্কুল প্রকল্পের সুচনা সভা

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ওয়াশিং স্কুল প্রকল্পের সুচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যলয়ে সভাটি অনুষ্ঠিত হয়। ব্র্যাাকের কর্মসূচী কর্মকর্তা (পিও) মো. আল আমিন জানান, স্বাস্থ্য রক্ষায় ওয়াটার, স্যানিটেশন এÐ হাইজিন (ওয়াশ) অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে প্রকল্প হাতে নিয়েছে ব্র্যাক। এ প্রকল্পের অধীনে ছাত্র ছাত্রীদের মধ্যে নিরাপদ পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত পৃথক ল্যাট্রিন স্থাপন, ছাত্রীদের মাসিককালীন চেঞ্জরুম, বজ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করা হবে। একই সাথে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে কাজ করবে এ প্রকল্প। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য শেখ আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সূজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. হাসিবুর রহমান, প্রধান শিক্ষক সৈয়দা আনোয়ারা বেগম, ইউপি সদস্য সাইফুল ইসলাম, ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক মো. মহিদুল ইসলাম, সি.ও রশিদা খাতুন, আশার শাখা ব্যবস্থাপক শেখ ফরিদ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers