চুলকাটি রিপোর্ট
দেশের আকাশে হিজরি ১৪৪৪ সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে। ফলে মুসলমানদের সিয়াম সাধনার (রোজা) মাস পবিত্র রমজান আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। আজ দিবাগত রাতের শেষ-প্রহরে সেহরি খেয়ে দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা আগামীকাল থেকে রোজা রাখবেন।
রমজানের চাঁদ দেখা যাওয়ায় ইসলামী বিধান অনুযায়ী মুসল্লীরা আজ বৃহস্পতিবার বাদ-এশা তারাবীহ নামাজ পড়ানোর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পবিত্র রমজান মাসে দেশের সকল মসজিদে একই পদ্ধতি অনুসরণ করে খতম তারাবীহ্ পড়ানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।
ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। রহমত (আল্লাহর অনুগ্রহ), মাগফেরাত (ক্ষমা) ও নাজাত (দোজখের আগুন থেকে মুক্তি)- এ তিন অংশে বিভক্ত এ মাস।
এ মাসের শেষ অংশে রয়েছে হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম কদরের রাত। আগামী (১৯ এপ্রিল বুধবার) দিনগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে। ইসলাম ধর্ম অনুযায়ী, এ মাসে প্রতিটি নেক আমলের সওয়াব আল্লাহতায়ালা ৭০ গুণ বাড়িয়ে দেন।

Leave a Reply