সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
সংবাদযোদ্ধাদের উপর লাঠিচার্জে অনলাইন প্রেস ইউনিটির নিন্দা

সংবাদযোদ্ধাদের উপর লাঠিচার্জে অনলাইন প্রেস ইউনিটির নিন্দা

নিজস্ব প্রতিবেদক

সুপ্রীম কোর্টে সংবাদযোদ্ধাদের উপর লাঠিচার্জ-গালাগালি ও হামলার নিন্দা ও জড়িত পুলিশ-প্রশাসনের কর্তাদের বিভাগীয় বিচার দাবি করেছে অনলাইন প্রেস ইউনিটি। ইউনিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী, কার্যকরী সভাপতি অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুল অদুদ, বিকাশ রায়, এম লোকমান হোসাঈন, সাংগঠনিক সম্পাদক চন্দন সেনগুপ্ত প্রমুখ এক বিবৃতে বলেছেন, লাঠিচার্জে আহত এটিএন নিউজের রিপোর্টার জাবেদ আক্তার, আজকের পত্রিকার রিপোর্টার এসএম নূর মোহাম্মদ, জাগো নিউজের রিপোর্টার ফজলুল হক মৃধা, মানবজমিনের মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল মারুফ, এটিএন বাংলার ক্যামেরাপার্সন হুমায়ুন, সময় টিভির ক্যামেরাপার্সন সোলাইমান স্বপন, ডিবিসির ক্যামেরাপার্সন মেহেদী হাসান মিম ও বৈশাখী টিভির ক্যামেরাপার্সন ইব্রাহিমের সুচিকিৎসা সরকারি অর্থায়নে করার পাশাপাশি সংবাদযোদ্ধাদের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে ‘সংবাদকর্মী-সংবাদমাধ্যম নিরাপত্তা আইন’ প্রণয়নের করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। ১৫ মার্চ প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে অনলাইন প্রেস ইউনিটির পক্ষ থেকে আরো বলা হয়, আমাদের দেশে সংবাদমাধ্যম ও সংবাদযোদ্ধাদের প্রতি পুলিশ-প্রশাসনের কর্তারা শ্রদ্ধাবনত না হলে সারাদেশে সংবাদ বিরতি কর্মসূচি পালনের ডাক দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers