সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে প্রসবপূর্ব পরিচর্যা নিশ্চিতকরণে এ.এন.সি ক্যাম্পেইন অনুষ্ঠান পূর্ব বেতাগা মনোরামা দাশ কমিউনিটি ক্লিনিক চত্তরে শনিবার (১১ই মার্চ) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মাতৃমূত্যু ও শিশুমূত্যু কমাতে শতাধিক গর্ভবতী মায়েদের বিনামূল্যে বিভিন্ন পরিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান পূর্বক এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ এর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। এতে সম্মানীত অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত সির্ভিল সার্জন ও কানাডা প্রবাসী বিশিষ্ট চিকিৎসায়ক ডা. জীবনকৃষ্ণ দাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস, বেতাগা ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ ও শুভদিয়া ইউপি চেয়ারম্যান মো. ফারুকুল ইসলাম ওমর। সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিনের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন ডা. নুরে আলম সিদ্দিকি, ডিএসআরএইচ আর ডা. ফারহানা ইসলাম, উপজেলা স্যেনিটারি ইন্সপেক্টর দেবরাজ মিত্র ও বিশিষ্ট শিক্ষাবিদ দাশ শিশির কুমার প্রমূখ।
অনুষ্ঠানে ডা. মুশফিকা ইফ্ফাত, ডা. ফাতিমা বিনতি আজাদ ও ডা. মোহতেসাম আর নিশা শতাধিক গর্ভবতী মায়েদের বিনামূল্যে বিভিন্ন পরিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান করেন। এসময় বেতাগা ইউনিয়ন পরিষদের বিভিন্ন স্ট্যাডিং কমিটির সদস্য ও অন্যান্যরা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply