সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে পৌর কাউন্সিলর মনিরুজ্জামানের হুমকি ও ভুমিদস্যুতা থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন

বাগেরহাটে পৌর কাউন্সিলর মনিরুজ্জামানের হুমকি ও ভুমিদস্যুতা থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে পৌর কাউন্সিলর মো: মনিরুজ্জামানের হুমকি ও ভুমিদস্যুতা থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন করেছে মিনু বেগম। শুক্রবার (৩মার্চ) সকালে বাগেরহাট প্রেসক্লাবে আহুত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিনু বেগম বলেন, বাগেরহাট পৌরসভার ২ নং ওয়ার্ডের হরিণখানা মৌজায় এসএ ২৫৯ বিআরএস ২০০ নং খতিয়ানে এসএ ২৮৯ বিআরএস ১৩০৬ নং দাগে পৈত্রিকসূত্রে ০.২৯৫০ একর জমির মধ্যে আমাদের বসত বাড়ি যাহা আমার পূর্বপুরুষ থেকে বসবাস করে আসছি। ওই মালিকানা জমি আমার বড় বোন মৃত রেনু বেগমের প্রাপ্ত অংশ ০.০২০০ একর জমি ও অন্য ওয়ারেশদের নিকট হইতে ০.০৬০০ একর জমি মোট ০.০৮০০ একর জমি আমার পিতা রেখে যাওয়ায় বসবাস করছি। আমার বড় বোন পৈত্রিক ও খরিদকৃত মোট ০.০৫০০ জমির উপর বসত ঘর বেধে বসবার করে আসছে। ওই দাগে আমার আরেক বড় বোন রেনু বেগমের মেয়ে শাকেরা বেগমের নিকট থেকে ০.০২৬০ একর জমি মনিরুজ্জামান ক্রয় করিয়াছে। এরপর থেকে কাউন্সিলর মনি আমার মৃত বড় বোন রিজিয়ার ভোগ দখলিয় বসত বাড়ির মধ্য থেকে ক্রয়কৃত ০.০২৬০ শতাংশ জমি দাবি করে। এর এক পর্যায়ে উক্ত মনি কাউন্সিলর গত বছরের ১৮ ডিসেম্বর ঘটনাস্থলে উপস্থিত হয়ে রিজিয়া বেগমের ভোগদখলীয় অংশ থেকে তার জমি দাবী করে হুমকি প্রদান করে। এর এক পর্যায়ে মনিরুজ্জামন ও তার সাথে থাকা লোকজন আমার বোনকে ধাওয়া করে। এসম আমার বোন রিজিয়া তাদের ভয়ে পালিয়ে যেতে বাড়ির সামনের পাকা রাস্তায় আসলে মনিরুজ্জামানের লোকজনের মটরসাইকেলের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়। এসময় আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসলে মনি ও তার লোকজন পালিয়ে যায়। এরপর আমরা বোনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে ভর্তি করলে ওই রাতেই সে মারা যায়। এরপর আমরা মৃত বোনকে পোস্টমর্টেম করাতে চাইলের মনিরুজ্জানানের কারাতে ব্যর্থ হই। এরপর আমরা ঘটনাস্থলে গিয়ে মনিরুজ্জামানের ছেলে নিশাত পাইকের মটরসাইকেলের ধাক্কায় আমার বোনের মৃত হয়েছে বলে জানতে পারি। এমতাবস্থায় আমরা ন্যয় বিচারের আশায় আদালতে মামলা দায়ের করি। যা বর্তমানে সিআইডি তদন্তাধীন রছেছে। এরপর থেকে মনিরুজ্জান ও তার লোকজন আমাদের ভয়ভীতি ও নানাভাবে হুমকি দিয়ে আসছে। সংবাদ সম্মেলনে মিনু বেগমের সাথে তার ভাই বাবুল শেখ উপস্থিত ছিলেন। এ বিষয়ে অভিযুক্ত পৌর কাউন্সিলর মরিুজ্জামান জানান, যে জমি নিয়ে মিনু বেগম অভিযোগ দিয়েছে। তা আমি ক্রয় করে রিজিয়া বেগমের ঘরের পাশদিয়ে ভোগ দখল করে আসছে। তাই ওই জমি দখল করতে যাওয়ার কোন কারন নেই। সুতরাং এ ঘটনাটি সম্পূর্ন মিথ্যা বানোয়াট। হয়রানী ও আমার ভাবমুর্তী ক্ষুন্ন করতে প্রতিপক্ষের সাথে যোগসাজসে মিনু বেগম এসব ভিত্তীহীন অভিযোগ দায়ের করেছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers