সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
চুলকাটি ডেস্ক
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের দরি রসুলপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা অমল চন্দ্র দেবনাথ (৭১) পরলোকগমন করেছেন। বৃহস্পতিবার (২রা ফেব্রুয়ারী) দুপুর ১২টায় নিজ বাসভবনে তিনি পরলোক গমন করেন। তিনি উক্ত গ্রামের স্বর্গীয় প্রতাপ চন্দ্র দেবনাথ এর পুত্র। মুত্যুকালে তিনি স্ত্রী, ২কন্যা ও ২পুত্র সহ অসংখ্যা আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁকে দুুপুর ১টায় রাষ্ট্রিয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এম সাইফুল্লাহ’র নেতৃত্বে পুলিশের একটি চৌকসদল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। এবং বিকেল ৪টায় দরি রসুলপুর নাথপাড়া মহাশ্নশানে শেষকৃত্য সুসম্পন্ন করা হয়েছে। এসময় বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হৃষীকেশ কুমার দাস, চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি আবু হানিফ ও রাখালগাছি ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম ফারাজীসহ বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply