শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে চোরের ছুরিকাঘাতে গৃহকর্তাসহ আহত-৪,আটক-১

বাগেরহাটে চোরের ছুরিকাঘাতে গৃহকর্তাসহ আহত-৪,আটক-১

বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে এক চোরের ছুড়িকাঘাতে নারীসহ ৪জন আহত হয়েছেন। সোমবার (১৩ ফেব্রæয়ারি) গভীর রাতে উপজেলার কাঠালতলা গ্রামে মৃত আকবর আলীর বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। ছুড়িকাঘাতে আহত চারজনকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (১৪ ফেব্রæয়ারি) সকালে চুরির অপরাধে জড়িত থাকার অভিযোগে ফকিরহাটের আট্টাকী এলাকা থেকে ভাংগাড়ি ব্যবসায়ি মাহবুব সেখ (৩০)কে আটক করেছেন মডেল থানা পুলিশ। আটককৃত মাহবুব পিরোজপুর এলাকার মৃত সুরোত আলীর ছেলে। আহতরা হলেন, মৃত আকবর আলীর মেয়ে সুমি আক্তার (৩৫), সুমির স্বামী আতিকুর রহমান (৪৫), পাশের বাড়ীর ভাড়াটিয়া ইজিবাইক চালক মামুন খান (৪৫) ও দিনমুজুর মো. শাহাজাহান (৬০)। এদের মধ্যে সুমির অবস্থায় আশঙ্কাজনক। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে মৃত আকবর আলীর বাড়ীর টয়লেটের ফাঁকা অংশ থেকে চোর প্রবেশ করে। বাড়ির লোকজন টের পেয়ে চোরকে ধরতে যায়। চারজনকে ছুড়কাঘাত করে চোর পালিয়ে যায়। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুঃ আলীমুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। মাহবুব শেখ নামের এক সন্দেহভাজন যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরিবারের সকলে হাসপাতালে থাকায় কোন মালামাল চুরি হয়েছে কিনা এ বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি বলে জানান এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers