শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে চুলকাটি তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে ১টি আগ্নেয়াস্ত্র, ০১টি ম্যাগাজিন ও তিন (০৩) রাউন্ড গুলি সহ পাঁচজন দুর্বৃত্তকে আটক করেছে। এসময় দুর্বৃত্তদের হামলায় পুলিশের পাঁচ সদস্য আহত এবং একই সঙ্গে পুলিশকে সহায়তা কারি একজন পাবলিকও আহত হয়েছেন। বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন। উক্ত ঘটনায় বাগেরহাট সদর থানায় পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক ২টি মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানায়, সোমবার দুুপুরে (৬ই ফেব্রæয়ারী) রাখালগাছি ইউনিয়নের সৈয়দপুর গ্রামে বেশ কয়েকজন দৃর্বৃত্ত নাশকতার পরিকল্পনার করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে চুলকাটি তদন্ত কেন্দ্রর পুলিশ তাদেরকে ঘিরে ফেলে। পুলিশের উপস্থিত টের পেয়ে তারা সংঘবদ্ধ হয়ে পুলিশের উপর আক্রমন করে হামলা চালায়। দৃর্বৃত্তদের হামলায় পুলিশের পাঁচজন সদস্য আহত হন। এসময় পুলিশ অভিযান চালিয়ে আরিফ শেখ, ফারুক শেখ, ফয়সাল শেখ, বিল্লাল ফকির ও হাসান শেখসহ মোট পাঁচজনকে আটক করেন এবং ১টি আগ্নেয়াস্ত্র, ০১টি ম্যাগাজিন ও তিন (০৩) রাউন্ড গুলি উর্দ্ধার করে। এঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) এমদাদুল হক বাদী হয়ে পৃথক ২টি মামলা দায়ের করেছেন।
Leave a Reply