শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চুরি হওয়া ৪৭ লক্ষ টাকার মেশিন উদ্ধার, আটক ৪

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চুরি হওয়া ৪৭ লক্ষ টাকার মেশিন উদ্ধার, আটক ৪

রামপাল প্রতিনিধি
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া ৪৭ লক্ষ টাকা মূল্যের কয়লা পরীক্ষার মেশিন উদ্ধার করেছে রামপাল থানা পুলিশ। চুরির ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার(০২ ফেব্রæয়ারি) গভীর রাতে ঢাকার যাত্রাবাড়ী কোনাপাড়স্থ এলাকার দরবার শরীফ রোডের হারুন অর রশিদের মালিকানাধীন ২ তলা ভবনের ২য় তলা থেকে মেশিনসহ চোরদের আটক করে পুলিশ।আটককৃতরা হলো পিরোজপুর জেলা সদরের নরখালী গ্রামের নূরুল আলমের পুত্র দুর্র্ধষ চোর মো. রাব্বি ইসলাম ওরফে গোলাম রাব্বি (২৪), ফকিরহাট উপজেলার খাজুরা লখপুর গ্রামের শামসুল আলমের পুত্র আ. করিম (২৭), রামপাল উপজেলার চিত্রা গ্রামের প্রকাশ শীলের পুত্র কার্তিক শীল (২৫) ও বর্ণিত গ্রামের মো. বাচ্চু শেখের পুত্র মো. বাদশা শেখ (২৩)।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে তালাবদ্ধ একটি কক্ষ থেকে ৪৭ লক্ষ টাকা মূল্যের কয়লা পরীক্ষার মেশিন (ইঙগই ঈঅখঙজওগঊঞঊজ) চুরির ঘটনা ঘটে। ১৬ জানুয়ারি রামপাল থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (সিকিউরিটি ও প্রশাসন) মোঃ অলিউল্লাহ। রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন শুক্রবার দুপুর ১২ টায় তার সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে বলেন, অত্যন্ত মূল্যবান মেশিনটি চুরি যাওয়ার পর রামপাল থানায় একটি মামলা দায়ের হয়। আমরা তদন্ত শুরু করি। বাগেরহাটের জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আমরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করি। এক পর্যায়ে আমরা প্রাথমিকভাবে কয়েকজন চোরকে সনাক্ত করে তাদের আটক করি। তাদের জিজ্ঞাসাবাদে তারা মেশিনটি চুরির কথা শিকার করে। এরপর আমরা ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়াস্থ এলাকার একটি বাড়ি থেকে মেশিনটি উদ্ধার করে রামপাল থানায় নিয়ে আসি। আসামি ৪ জনকে বিজ্ঞ আদালতে পাঠিয়ে অধিকতর তদন্তের স্বার্থে রিমান্ড চাওয়া হবে। এর সাথে আরও কারা জড়িত আছে সেগুলো নিয়ে আমরা তদন্ত অব্যাহত রেখেছি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers