বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
উত্তর মেসিডোনিয়ায় ট্রাক থেকে ১৪৪ বাংলাদেশি উদ্ধার

উত্তর মেসিডোনিয়ায় ট্রাক থেকে ১৪৪ বাংলাদেশি উদ্ধার

দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান অঞ্চলের দেশ উত্তর মেসিডোনিয়া সীমান্তে একটি ট্রাক থেকে ১৪৪ বাংলাদেশিসহ ২১১ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। দক্ষিণাঞ্চলের গ্রিস সীমান্তের একটি আঞ্চলিক রোডে নিয়মিত টহলের সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে মেসিডোনিয়া পুলিশ। খবর আল জাজিরার।

খবরে বলা হয়েছে, সোমবার মধ্যরাতে সীমান্তে টহলের সময় গেভজেলিজা শহরের কাছে ট্রাকটি আটকানো হয়। এসময় ট্রাকে ১৪৪ জন বাংলাদেশি ও ৬৭ জন পাকিস্তানি নাগরিক ছিলেন বলে জানায় পুলিশ।

মেসিডোনিয়ার নাগরিক ২৭ বছর বয়সী ট্রাকচালককেও গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিস্তারিত পরিচয় জানানো হয়নি। আটক অবৈধ অভিবাসীদের একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। তাদের গ্রিসে পাঠানোর পরিকল্পনা চলছে।

এর আগে ২২ জুন উত্তর মেসিডোনিয়ায় একটি ট্রাকে ৬৪ জন বাংলাদেশি অভিবাসীকে পাওয়ার পর আটক করে দেশটির পুলিশ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers