শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ফকিরহাটে নিখোঁজ হওয়ার একসপ্তাহ পর কলেজ ছাত্র অনিকের লাশ উদ্ধার

ফকিরহাটে নিখোঁজ হওয়ার একসপ্তাহ পর কলেজ ছাত্র অনিকের লাশ উদ্ধার

 

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে একটি মৎস্যঘের থেকে ভাসমান অর্ধগলিত অবস্থায় অনিক অধিকারী (১৭) নামের এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছেন মডেল থানা পুলিশ। সে গত একসপ্তাহ ধরে নিখোঁজ ছিল বলে জানিয়েছেন তার পরিবার। রোববার (২৯ জানুয়ারি) বিকেল ৩টার বেতাগা ইউনিয়নের বিঘাই এলাকার প্রতীপ অধিকারীর মৎস্যঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবী তাকে হত্যা করা হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলেও প্রাথমিকভাবে ধারনা করছেন পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুরের দিকে স্থানীয়রা ওই মৎস্যঘেরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘের থেকে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়। এসময় অনিকের পরিবার ও স্থানীয়রা মরদেহের পরিচয় শনাক্ত করেন। অনিক অধিকারী উপজেলার বেতাগা ইউনিয়নের কুমারখালী গ্রামের আতুল অধিকারীর ছেলে। সে টাউন-নওয়াপাড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের একাদশ শেণির ছাত্র। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। কলেজ ছাত্রের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান। তিনি বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। অনিক অধিকারী গত ২২শে জানুয়ারি (রোববার) বাড়ি থেকে নিখোঁজ হন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers