শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে স্কুল শিক্ষিকার বাড়ী ঘর ভাংচুর লুটপাট এর অভিযোগ

বাগেরহাটে স্কুল শিক্ষিকার বাড়ী ঘর ভাংচুর লুটপাট এর অভিযোগ

বাগেরহাট অফিস
বাগেরহাটের শহরতলীর লাউপালা গ্রামে স্কুল শিক্ষিকার বাড়ী ঘর ভাংচুরসহ মালামাল লুটপাট এর অভিযোগ পাওয়া গেছে।এব্যাপারে আনিছুরসহ ৫ভাইয়ের নামে স্কুল শিক্ষিকা জড়িনা খাতুন বাগেরহাট মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।প্রাপ্ত অভিযোগে জানাগেছে, লাউপালা গ্রামের স্কুল শিক্ষিকা জড়িনা বেগমের ক্রয়কৃত জায়গায় অনাধিকার ভাবে প্রবেশ করে ঘর প্রতিপক্ষ আনিছ গংরা গতকাল (০৭,০১,২৩) শনিবার সকাল ৭টায় ঘর ভেঙ্গে পার্শ্ববর্তী সিমানায় পেলে দেয়।এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি করে।এসময় ৮২ নং বাকপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (অব:) প্রধান শিক্ষিকা জরিনা বেগম ও তার কন্যা উৎকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সাবিনা পারভীন বাধা দিলে তাদেরকে চর থাবা,কিলঘুষি মেরে ঘর ভেঙ্গে পাশ্ববর্তী সিমানায় পেলে দেয়।এসময় তাদের ডাকচিৎকারে প্রতিবেশী আ: হাকিম ও তুহিনসহ অন্যরা এসে শিক্ষিকাদের সন্ত্রাসীদের হাত থেকে উদ্বার করে।এব্যাপারে ক্ষতিগ্রস্থ স্কুল শিক্ষিকা প্রতিপক্ষ আনিছসহ তাদের ৫ভাইয়ের নাম উল্লেখ করে বাগেরহাট মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।ক্ষতিগ্রস্থ জরিনা খাতুন এপ্রতিনিধিকে বলেন,প্রতিপক্ষরা ৫ভাই এলাকায় প্রভাবশালী আর আমার কোনো ছেলে সন্তান না থাকার কারনে কোর্টে মামলায় হেরে গিয়ে ও আমার ঘর বাড়ী জায়গা জমি জবর দখলের চেষ্টা করছে।আমি এর দৃষ্টান্ত মুলক শাস্তি চাই।অভিযুক্ত আনিছ এর সাথে কথা হলে অভিযোগ অস্বিকার করে বলেন,ওটা আমার পিতার পৈত্রিক সম্পত্তি এবিষয়ে দেওয়ানী আদালতে মামলা চলমান রয়েছে।বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম বলেন,স্কুল শিক্ষিা জড়িনা খাতুনের একটি অভিযোগ পেয়েছি।তদন্ত পুর্বক আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers