সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বর্নাঢ্য আয়োজনে ডিজিটাল সেন্টারের এক যুগ পূর্তি উদযাপন

বর্নাঢ্য আয়োজনে ডিজিটাল সেন্টারের এক যুগ পূর্তি উদযাপন

বাগেরহাট অফিস
বর্নাঢ্য আয়োজনে বাগেরহাটে ডিজিটাল সেন্টারের এক যুগ পূর্তি উদযাপন করা হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) বেলা ১১টায় বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কেক কেটে এক যুগ পূর্তি উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহিনুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার মো. রিজাউল করীম, প্রোগ্রামার শফিকুল ইসলাম, সহকারী প্রোগ্রামার আসাদুজ্জামান, সাংবাদিক বাবুল সরদার, আলী আকবর টুটুল, উদ্যোক্তা তিন্নি আকতার, রবিউল ইসলাম, সনিয়া আকতার, সোহেল আহম্মেদ প্রমুখ। বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রতিটি ইউনিয়নের ডিজিটাল উদ্যোক্তাগণ মাঠ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করছেন। তাদের সহযোগিতায় গ্রাম পর্যায়ে সরকারের বিভিন্ন সরকারি সেবাসমূহ খুব সহজে, কম খরচে ও দ্রæততম সময়ের মাধ্যমে জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। কোন মানুষ সেবা নিতে এসে যাতে কষ্ট ও ভোগান্তির শিকার না হয় সেদিকে নজর দিয়ে কাজ করতে উদ্যোক্তাদের প্রতি আহবান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers