সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
নূর হোসেন নির্মমতার রাজনীতির শিকার : মোমিন মেহেদী

নূর হোসেন নির্মমতার রাজনীতির শিকার : মোমিন মেহেদী

নিজস্ব প্রতিবেদক

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক-প্রশাসনিক কর্তাদের আচরণ বলে দিচ্ছে যে, নূর হোসেন নির্মমতার রাজনীতির শিকার হয়েছিলেন। তাঁর রক্তের উপর দাঁড়িয়ে স্বৈরাচারী রাজনীতি এখন লোক দেখানোর প্রতিযোগিতায় নেমেছে। ১০ নভেম্বর সকাল ১০ টায় পুরানা পল্টনে ‘নূর হোসেনের আত্মদান বনাম স্বৈরাচারের বর্তমান’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। প্রেসিডিয়াম বোর্ড চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদের সভাপতিত্বে এতে প্রেসিডিয়াম মেম্বার একরামুল হক গাজী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, তালেয়া আহমেদ, হুমায়ুন কবির জীবন, নূরল আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী এসময় আরো বলেন, নূর হোসেনের জীবনাদর্শ-শাহাদাতকে সামনে রেখে সারাদেশে স্বৈরাচারীদের রাজনীতিকে ‘না’ বলার সময় এসেছে। সাধারণ মানুষকেই এখন সিদ্ধান্ত নিতে হবে, তারা কাদের সাথে থাকবেন! তারা যদি গদি আকড়ে রাখাদের সাথে থাকেন, তারা যদি গদি দখল করার চিন্তায় আসক্তদের সাথে থাকেন, তাহলে আর এ জাতির জীবনে পরিবর্তন আসবে না। নতুন প্রজন্মের প্রকৃত প্রতিনিধিদের সাথে থাকলেই কেবল দেশ কল্যাণের রাস্তায় অগ্রসর হবে, বিশে^র বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers