সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শুভদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠান শুক্রবার (৪ঠা নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় তেকাটিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফারুকুল ইসলাম ওমর এর সভাপতিত্বে সভার উদ্ভোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডঃ ফরিদ উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এ্যাডঃ মিলন কুমার ব্যানার্জী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দুলাল চন্দ্র দাশ ও প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সরদার আমিনুর রশিদ মুক্তি। প্রধান বক্তৃা ছিলেন উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ।
ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীশ অধিকারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, আলহাজ্ব সিদ্দিক আলী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ শহিদুল ইসলাম। সভা শেষে মোঃ ফারুকুল ইসলাম ওমর-কে সভাপতি ও শেখ শহিদুল ইসলামকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়। এর আগে বিকাল ৩টায় ৯টি ওর্য়াড থেকে দলীয় ব্যানার সহকারে শতশত নেতাকর্মিরা সভাস্থলে এসে হাজির হলে সভা স্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে তা যেন জনসমুদ্ররে পরিনত হয়।
Leave a Reply