সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশি ২৩ জেলে ফিরিয়ে দিল ভারতীয় কোস্ট গার্ড

বাংলাদেশি ২৩ জেলে ফিরিয়ে দিল ভারতীয় কোস্ট গার্ড

বাগেরহাট প্রতিনিধি :
বঙ্গোপসাগরের ভারতীয় সীমানা থেকে উদ্ধার করা ২৩ বাংলাদেশি জেলেকে বাংলাদেশের কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছে ভারতীয় কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকালে উভয় দেশের দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে বাংলাদেশ-ভারত সমুদ্রসীমার শূন্যরেখায় বাংলাদেশী কোস্টগার্ড উদ্ধার জেলেদের বুঝে নেয়। এদিন সন্ধ্যায় মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদারের উপস্থিতিতে ট্রলার মালিক পক্ষের প্রতিনিধি ও তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, ইঞ্জিনের ত্রুটি ও ঝড়ের কবলে পড়ে ২৪ অক্টোবর রাতে ২৩ জন জেলেসহ ‘এফভি জেসমি’ নামের একটি মাছ ধরা ট্রলার ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারের জেলেরা ড্রাম ও ভাসমান বস্তু আকড়ে সমুদ্রে ভাসতে থাকে। পরে মঙ্গলবার (২৫ অক্টোবর) ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ আইসিজিএস ভিজয়া জেলেদের উদ্ধার করে। বৃহস্পতিবার ভারতীয় কোস্টগার্ডের পক্ষ থেকে উদ্ধার করা জেলেদের আমাদের কাছে হস্তান্তর করে। উদ্ধার হওয়া এসব জেলের বাড়ি ভোলা জেলার বিভিন্ন উপজেলায়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers