শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে আন্তঃজেলা চোর সিন্ডিকেটের ৩ সদস্য গ্রেপ্তার

বাগেরহাটে আন্তঃজেলা চোর সিন্ডিকেটের ৩ সদস্য গ্রেপ্তার

বাগেরহাট অফিস
বাগেরহাটে আন্তঃজেলা চোর সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দিনগত গভীর রাতে খুলনা মহানগরের হরিণটানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত মটরসাইকেল, মাস্টার চাবি, মোবাইল ফোন, ব্যাগ ও পোষাক জব্দ করে পুলিশ। আটককৃতরা দীর্ঘদিন ধরে খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ ও ফরিদপুরসহ বিভিন্ন জেলায় চুরি করে আসছিলো বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের পূর্বক এদনি দুপুরে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃরা হলেন, খুলনা বিশ^বিদ্যালয় এলাকার ৩নং ওয়ার্ডের মৃত সলেমান মিয়ার ছেলে ৩৩ বছর বয়েসী সোহেল রানা, তার স্ত্রী ২৪ বছর বয়েসী কাজল আক্তার হীরা ও একই এলাকার মৃত আলতাফ সরদারের ছেলে ১৯ বছর বয়েসী রবিউল ইসলাম ওরফে রাঙ্গা।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: মাহমুদ হাসান বলেন, বেশকিছু দিন ধরে বাগেরহাট সদর এলাকায় মুখে মাক্স পরে এই চক্রের নারী সদস্যরা বসতবাড়ীতে চুরি করে আসছিলো। এদের কাছ থেকে একটি মাস্টার চাবি উদ্ধার করা হয়েছে। যা দিয়ে তারা খুব সহজে অল্প সময়ে চুরি করে মাটরসাইকেলে করে পালিয়ে যেত। এই সিন্ডিকেটের সদস্যরা মূলত, বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জ ও ফরিদপুরসহ বিভিন্ন জেলায় চুরি করতো। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করেছে তারা। এ সিন্ডিকেটের অন্য সদস্যদের আটকে পুলিশের অভিযান অভ্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers