সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসন ও বেতাগা ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে ও স্মার্ট ফকিরহাট উপজেলা গঠনের লক্ষে জাতীয় স্যানিটেশন ও হাত ধোয়া দিবস-২০২২ পালন উপলক্ষে বিশাল র্যালী ও আলোচনা সভা বৃহস্পতিবার (২০শে অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বেতাগা ইউনিয়ন পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয়েছে। হাতের পরিছন্নতায় এসো সবে এক হই, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে প্রথমে ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী জনপ্রতিনিধি ও সাধারন জনগনদের নিয়ে একটি বিশাল র্যালী এলাকার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে। পরে ইউনিয়ন পরিষদ চত্তরে এক আলোচনা সভা ও ডাষ্টবিন বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃ মনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ।
তিনি তাঁর বক্তৃতায় বলেন, আমরা ফকিরহাট উপজেলাকে একটি স্মার্ট উপজেলা গড়ে তোলার লক্ষে আগামীতে ৮টি ইউনিয়নে ১৬শত পরিবারের মাঝে মানসম্মাত স্যানেটারী ল্যাট্রিন নির্মাণ করে দিব। যার প্রতিটির মূল্য পড়বে প্রায় ৫৫হাজার টাকা। এছাড়াও অনলাইনের মাধ্যমে আমরা ইতিমধ্যে প্রায় ২৪টি সেবা চালু করা ছাড়াও বেশ কিছু উন্নয়ন কর্মপরিকল্পনা গ্রহন করতে যাচ্ছি। সে গুলি বাস্তাবায়ন করতে সকলের সহযোগীতাও কামনা করেন তিনি।
বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহীদ সুজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শাহ মোঃ মহিবুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত, প্রাণী সম্পাদক কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুঃ আলীমুজ্জামান ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দেবরাজ মিত্র।
সহকারী শিক্ষক মোঃ নাজমুল হুদা ও ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী হাসিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ ফারুকুল ইসলাম ওমর, সরদার আমিনুর রশিদ মুক্তি, শিক্ষক ইকরাম হোসেন বকুল, শিক্ষার্থী বনালী বিশ্বাস, পিয়াসী সেন ও শেখ সায়েদা হাসান। সভা শেষে ২০টি প্রতিষ্টানের মাঝে ২০টি ডাষ্টবিন বিতরন করা হয়। এসময় বিপুল সংখ্যাক শির্ক্ষাথী জনপ্রতিনিধি ব্যাবসায়ী সরকারী কর্মকর্তা ও গণমাধ্যম কর্মিদের উপস্থিতে আলোচনা সভা যেন মিলন মেলায় পরিনত হয়। ##
Leave a Reply