সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে গুলিবিদ্ধ জাহিদ মীর চিকিৎসাধীন অবস্থায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে মৃত্যু

ফকিরহাটে গুলিবিদ্ধ জাহিদ মীর চিকিৎসাধীন অবস্থায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে মৃত্যু

 ফকিরহাট প্রতিনিধি

 

ফকিরহাটের কাকডাঙ্গা গ্রামে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে গুলিবিদ্ধ জাহিদ মীর চিকিৎসাধীন অবস্থায় ঢাকার অ্যাপোলো হাসপাতলে আজ রাত ১০ টা ৪০ মিনিটে মারা গেছে। বাগেরহাটের ফকিরহাটে জুম্মার নামাজ শেষে ফেরার পথে জাহিদ মীর (৩৭) নামে এক ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। শুক্রবার (১৪ অক্টোবর) দুপুর পৌনে দুইটার দিকে মুলঘর ইউনিয়নের কাকডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। গুলিয়ে আহত জাহিদ মীরকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসার অবনতি হলে তাৎক্ষণিক ভাবে এয়ার যোগে এ্যাম্বুলেসে ১৫ অক্টোবর  ঢাকায় পাঠানো হয়। 

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার মূলঘর ইউনিয়নের কাকডাঙ্গা জামে মসজিদ থেকে নামাজ শেষে শশুরবাড়ী যাওয়ার পথে মসজিদ থেকে ২শত গজ দুরে তাকে দুর্বৃত্তরা গুলি করে। গুলির শব্দে পাশের বাড়ীর এক নারী ছুটে আসলে তার মাথায় অস্ত্র ঠেকিয়ে ভয় দেখানো হয়। এরপর দুর্বৃত্তরা মটর-সাইকেলে যোগে পালিয়ে যায়। তারা তিনজন ছিল বলে স্থানীয়রা জানান। জাহিদ মীর খুুলনার বয়রা এলাকার আবুল হোসেন মীরের ছেলে। তিনি প্রায় দশ বছর যাবৎ উপজেলার কাকডাঙ্গা এলাকায় তার শশুর মো. শহিদ মোল্লার বাড়ীতে বসবাস করে আসছেন। তিনি মৎস্য ঘের, শামুক সহ বিভিন্ন ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে তার শশুরবাড়ীর লোকজন জানান।
খবর পেয়ে, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামিম সহ মডেল থানা পুলিশের একটি দল ঘটনা স্থলে আসেন। পুলিশ গুলির বিষয়টি উদঘাটনের জোর চেষ্টা চালাচ্ছেন। তবে পূর্ব শত্রæতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করছেন। ঘটনাস্থল থেকে ৫টি গুলির খোসা ও একটি তাজা গুলি উদ্ধার করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সবুজ শেখ বলেন, গুলিবিদ্ধ জাহিদ মীরের অবস্থা আশংকাজন হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মাথা, গলা, পেট, ও ডান পায়ের হাটুতে গুলির চিহ্ন দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers