শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
গ্যাসের দাম বৃদ্ধির জন্য দায়ী সৌদি আরব ও রাশিয়া: বাইডেন

গ্যাসের দাম বৃদ্ধির জন্য দায়ী সৌদি আরব ও রাশিয়া: বাইডেন

আন্তজার্তিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি গ্যাসের দাম বৃদ্ধির জন্য সৌদি আরব ও রাশিয়াকে দোষারোপ করেছেন। মেরিল্যান্ডে দেওয়া এক ভাষণে তিনি জানান, রুশ ও সৌদিরা যা করছে তার কারণেই দাম বাড়ছে। তেল উৎপাদক ও রফতানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাসের তেল উৎপাদন কমানোর সাম্প্রতিক সিদ্ধান্তে নাখোশ হয়ে শুক্রবার (৭ অক্টোবর) এ মন্তব্য করেছেন তিনি। ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ৫ অক্টোবর তেল উৎপাদন কমানোর বিষয়ে একমত হয় সৌদি আরব ও রাশিয়াসহ ওপেক প্লাসভুক্ত দেশগুলো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন ২০ লাখ ব্যারেল তেল উৎপাদন কমাবে এই জোটের সদস্য দেশগুলো। এই ঘোষণার পরে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে শুরু করে। এর মধ্যে দাম বেড়েছে ১০ শতাংশেরও বেশি।

ছবি: সংগৃহীতছবি: সংগৃহীত

বিশ্ব অর্থনীতিকে ঠিক করার জন্য যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও তেলের দাম কমানো ও উৎপাদন বাড়ানোর বিষয়টি প্রত্যাখ্যান করে ওপেক প্লাসের নেওয়া এমন সিদ্ধান্তে হতাশ হয়েছে ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে বিকল্প খুঁজে বের করার ইঙ্গিতও দিয়েছেন বাইডেন। কর্মকর্তারা জানান, কৌশলগত রিজার্ভ থেকে প্রায় এক কোটি ব্যারেল তেল ছাড়ের অনুমোদন দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে তেলের দাম বৃদ্ধির নেতিবাচক প্রভাব আটকে দিতে চাইছেন বাইডেন।

ছবি: সংগৃহীতছবি: সংগৃহীত

কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, বাইডেন প্রশাসন ভেনিজুয়েলার ওপর নিষেধাজ্ঞা কমানোর প্রস্তুতি নিচ্ছে যাতে শেভরন কর্পোরেশনকে সেখানে তেল পাম্পিং পুনরায় শুরুর অনুমতি দেওয়া যায়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers