শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
পিলজংগ সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা চত্তরে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত

পিলজংগ সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা চত্তরে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন পরিষদের উদ্যোগে জনঅংশিদারিত্বে স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) অর্জনের লক্ষে ৪নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা পিলজংগ দক্ষিনপড়া সিদ্দিকীয় দাখিল মাদ্রাসা চত্তরে সোমবার বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উন্মুক্ত ওয়ার্ড সভার প্রবক্তা স্বপন দাশ। উদ্ভোধক ছিলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমা›ন্ডার সুবীর কুমার মিত্র। উপদেষ্টা ছিলেন সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্যা শামীমা ইয়াসমীন পলি। ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেবাশীষ কুমার দাশ এর পরিচালনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্ততা করেন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জীবন কৃষ্ণ ঘোষ, ইউনিয়ন আ,লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে, যুগ্ন-সাধারন সম্পাদক প্রভাষক সুমন কুমার ধর, মাওলানা মোঃ শরিফুল ইসলাম (নোমানী), কাজি তপু ও ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক জয়দেব কুমার দে। সভায় শতাধিক নারী ও পুরুষ বিভিন্ন চাহিদার কথা তুলে ধরেন। যা ইউপি সচিব রাজিব কুমার মজুমদার খসড়া আকারে একটি রেজুলেশন করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers