সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের শুভদিয়া ফাঁড়ি পুলিশ কর্তৃক বিশেষ অভিযান চালিয়ে গাজাসহ হাফিজুর রহমান লিটন (৪০) নামের একজন মাদক ব্যাবসায়ীকে হাতানাতে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকালে বেতাগা-শুকদাড়া সড়কের ভেড়ার খামারের সামনে হতে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সুনগর গ্রামের মোঃ খলিলুর রহমান এর পুত্র। শুভদিয়া ফাঁড়ি পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) সঞ্জিব কুমার কুন্ডু জানান, গোপন সংবাদের উপর ভিত্তি করে সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) রাসেল সহ সঙ্গিয় ফোস নিয়ে তিনি ভেড়ার খামারের পার্শ্বে অভিযান চালান। এ সময় লিটনের দেহ তাল্লাশী করে ৭০গ্রাম গাজাসহ তাকে আটক করা হয়। আটককৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের হয়েছে।
Leave a Reply