শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
চাকরি হারাচ্ছেন বিমান ও কাস্টমসের ১০ কর্মকর্তা

চাকরি হারাচ্ছেন বিমান ও কাস্টমসের ১০ কর্মকর্তা

চুলকাঠি ডেস্ক : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো গোডাউনে বিদেশ থেকে আমদানি করা বিপুল পরিমাণ মাস্ক চুরির ভয়াবহ তথ্য পেয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ ঘটনায় বিমান ও ঢাকা কাস্টমস হাউসের ১০ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বেবিচক গঠিত তদন্ত কমিটি। আজ রবিবার (৫ জুলাই) সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা রয়েছে। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান শনিবার রাতে টেলিফোনে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিভিল এভিয়েশনের তদন্ত কমিটি তদন্ত শেষে দুই কার্টন মাস্ক চুরির তথ্য উদ্ঘাটন ও এর সঙ্গে জড়িত চোরদের তালিকা প্রদান করেছে। কমিটি তাদের রিপোর্টে জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষের একটি সিন্ডিকেট এ চুরির সঙ্গে জড়িত ছিল। চেয়ারম্যান বলেন, আমরা ইতোমধ্যে তদন্ত রিপোর্টসহ চুরির সঙ্গে সংশ্লিষ্টদের নামসহ দুটি কর্তৃপক্ষকে জানিয়েছি। আজ-কালের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি। আশা করছি, তারা ব্যবস্থা নেবেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers