সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে করোনা সংক্রমনের হার ৫০ শতাংশ

বাগেরহাটে করোনা সংক্রমনের হার ৫০ শতাংশ

বাগেরহাট অফিস
বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় (রবিবার-২৩ জানুয়ারি সকালে পাওয়া রিপোর্ট) ৪০ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।পরীক্ষার হিসেবে শনাক্তের হার দাড়িয়েছে ৫০ শতাংশ।এটাই তৃতীয় ধাপে বাগেরহাটে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এই নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৭ হাজার ১২৫ জন।এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৯৩৫ জন।নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ১৯০ জন।এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৪ জন। রবিবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গেল ২৪ ঘন্টায় আক্র্রান্ত ২০ জনের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ৬ জন,কচুয়ায় ১ জন, ফকিরহাটে ৫ জন, মোংলায় ১ জন এবং শরণখোলা উপজেলায় ৭ জন রয়েছেন।
এর আগে ২১ জানুয়ারি বাগেরহাটে ২০ জনের নমুনা পরীক্ষায় আক্রান্তের সংখ্যা ছিল ৪ জন, ২০ জানুয়ারি ৩৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের সংখ্যা ছিল ৮জন, ১৯ জানুয়ারি ৩৭ জনে আক্রান্তের সংখ্যা ছিল ৪জন,১৮ জানুয়ারি ২৭ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছিল ৩জন।এই হিসেবে বাগেরহাটে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা।মাস্ক না পড়া,স্বাস্থ্যবিধি উপেক্ষিত,হাত ধোয়ার অভ্যাস ত্যাগ ও সচেতনতার অভাবে বাগেরহাটে আক্রান্ত ও সংক্রমন বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান।
তিনি বলেন,মাস্ক পড়তে অনীহা,হাত ধোয়ার অভ্যাস ত্যাগ ও সচেতনার অভাবে বাগেরহাটে করোনা সংক্রমন বৃদ্ধি পাচ্ছে।এছাড়া করোনা ভাইরাসের বর্তমান ধরণ অমিক্রন অনেক বেশি সংক্রমায়ক। যার ফলে সচেতনতা বৃদ্ধি ও টিকা গ্রহনের প্রতি সকলকে আরও বেশি আন্তরিক হতে হবে।সেই সাথে সকলকে মাস্ক পরিধান ও নিয়মিত হাত ধোয়ার অনুরোধ করেন তিনি।
ডাঃ মোঃ হাবিবুর রহমান আরও বলেন,করোনা সংক্রমন বন্ধে প্রথম থেকে মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।এছাড়া যাতে সকল নাগরিক টিকা গ্রহন করতে পারেন সেই লক্ষে আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করেছিলাম।এ পর্যন্ত বাগেরহাটে ১১ লক্ষ ২ হাজার ২৬৯ জনকে আমরা ১ম ডোজ দিয়েছি।২য় ডোজ দেওয়া হয়েছে ৭ লক্ষ ৩ হাজার ৬২৪ জনকে।বুস্টার ডোজ নিয়েছেন ২০ হাজার ৯০৫ জন।
শিক্ষার্থীদের টিকা দানেও এগিয়ে রয়েছে বাগেরহাট স্বাস্থ্য বিভাগ।রবিবার পর্যন্ত বাগেরহাটে ১ লক্ষ ৫৩ হাজার ৩৬১ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ এবং ৪৬ হাজার ৪৩৭ জন শিক্ষার্থীকে ২য় ডোজ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers