সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে ২৪ ঘন্টায় ২৫ জনের করোনা শনাক্ত

বাগেরহাটে ২৪ ঘন্টায় ২৫ জনের করোনা শনাক্ত

বাগেরহাট অফিস
বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় ৭৮ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।পরীক্ষার হিসেবে জেলায় করোনার সংক্রমণের হার ৩২.০৫ শতাংশ।এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৭ হাজার ১৫০ জন।সুস্থ হয়েছেন ৬ হাজার ৯৩৫ জন। বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ২১৫ জন।বাগেরহাটে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪৪ জনের।সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্ত ২৫ জনের মধ্যে মোল্লাহাট উপজেলায় ৮টি নমুনা পরীক্ষায় ৬ জনের, ফকিরহাটে ১৯টি নমুনা পরীক্ষায় ৭ জনের, মোংলায় ২০টি নমুনা পরীক্ষায় ২ জনের, চিতলমারীতে ১০টি নমুনা পরীক্ষায় ৩ জনের, কচুয়াতে ৮ টি নমুনা পরীক্ষায় ১ জন এবং সদরে ১৩টি নমুনা পরীক্ষায় ৬ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে।আক্রান্ত ২৫ জনের মধ্যে ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাকিদের বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এনিয়ে জেলায় গত এক সপ্তাহে ২৩৭ জনের নমুনা পরীক্ষায় ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান বলেন,করোনার সংক্রমণ রোধে প্রথম থেকেই মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।এতে জেলায় সংক্রমণ হার নিয়ন্ত্রণে ছিল।সম্প্রতি আবারও জেলায় করোনার সংক্রমণ বাড়ছে।অসচেতনতা, মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।এজন্য সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers