শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ফকিরহাটে ৫৪দিন পর দু’জন করোনা রুগী শনাক্ত

ফকিরহাটে ৫৪দিন পর দু’জন করোনা রুগী শনাক্ত

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় টানা ৫৪দিন পর সংক্রমণের তৃতীয় ধাপে রবিবার প্রথম দু’জন করোনা রোগি শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও অপরজন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। আক্রান্ত দু’জনই করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম কুমার সমাদ্দার জানান, রবিবার ১৮জনকে করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২ জন করোনা পজিটিভ হয়েছেন। এদের একজন পাগলা শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং অপরজন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম অহিদুজ্জামান। তিনি আরও বলেন, উপজেলায় সর্দি জ¦রের প্রকোপ থাকলেও করোনা ভাইরাস পরীক্ষায় মানুষের আগ্রহ কম। তিনি সকলকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানান। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী বলেন, আক্রান্ত দুজনকে আইসোলেশনে পাঠানো হয়েছে। অন্যন্যা কর্মকর্তাসহ ঐ বিদ্যালয়ের শিক্ষকদের পরীক্ষা করা হয়েছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পর্যাবেক্ষণে রাখা হয়েছে। উল্লেখ্য, ফকিরহাটে ইতোপূর্বে প্রথম ও দ্বিতীয় ধাপের সংক্রমনে ৯৮৭ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। এছাড়া সে সময় করোনাক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে উপজেলায় মোট ১৯জন মারা গিয়েছিল।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers